সালমান মনসুরপুরীর বাংলাদেশ সফরসূচি
পাথেয় রিপোর্ট : জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় দায়িত্বশীল আওলাদে রাসূল, মুফতিয়ে আজম সাইয়্যেদ সালমান মানসূরপুরী বৃহস্পতিবার সকাল সাগে আটটায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বৃহস্পতিবার ঢাকায় নেমেই হযরত সালমান মনসুপুরী প্রথমে যান উত্তরা ইঞ্জিনিয়ার আবদুল খালেকের বাসায়। সেখানে সকালে বিশ্রাম করে দুপুরে জামালপুরের দিকে সফর শুরু করেন। প্রথমে আশরাফুল উলূম ইসলামপুরে গমন করেন। সেখানে বয়ান পেশ করেন। জামালপুরের মেলান্দহে মজিদিয়া মাদরাসায় প্রধান অতিথি হিসেবে ইসলাহী বয়ান করেন। মেলান্দহে জামিআ হুসাইনিয়ায় বুখারী শরীফের দারস দেন।
নিচে হযরতের বাংলাদেশ সফর সূচি দেয়া হলো-
২৯/১১/২০১৮ বৃস্পতিবার ইন্ডিয়ান এয়ারলাইন্সে ঢাকায় অবতরণ এবং উত্তরায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের বাসায় দূপুরে খাবার । খাবারের পরে জামালপুরের উদ্দ্যেশ্যে রওনা , সন্ধ্যা থেকে জামালপুরের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ শেষে ঢাকা মুহাম্মাদপুরে ভাই সাগরের বাসায় রাত্রি যাপন। জামালপুরের জিম্মাদার মাওলানা বাকী বিল্লাহ ।
৩০/১১/২০১৮ শুক্রবার বাদ ফজর থেকে সকাল ৮ টা পর্যন্ত সাগর ভাইর বাসায় পুরানো মুরিদানদের সাথে সাক্ষাৎ । সকাল ৮ টার পরে মুফতি মুহাম্মাদ আলী মানসূরী সাহেবের জিম্মায় দুটি মাদরাসায় প্রোগ্রাম । জুম্মা ও দূপুরের খানা মিরপুর ১৩ মাদরাসা দারুল উলুম । আসর ডেমরা। বাদ মাগরীব কদমতলী । বাদ এশা ধোলাইপাড় মাদরাসাতুস সালমানের মাহফিল। রাত্রি যাপন জামিয়া ইকরা বাংলাদেশ ।
১/১২/২০১৮ শনিবার সকালে জামিয়া ইকরায় ফিকহি মুহাজারা ও নাশতা। সাভার রাজফুলবাড়িয়া ও সাভারে অন্যান্য মাদরাসায় প্রোগ্রাম। এরপর ঢাকা মাসনা ও বসুন্ধরা মাদরাসায় প্রোগ্রাম । বাদ এশা কেরানীগঞ্জ মুফতি মুস্তাফিজ সাহেবের মাহফিল ।
রাত্রি যাপন
২/১২/২০১৮ রবিবার টাঙ্গাইল। রাত্রি যাপন উত্তরায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের বাসায়।
৩/১২/২০১৮ সোমবার সকালের নাস্তা জামিয়া দারুসসুন্নাহ রাজাবাড়ী। দুপুরে খানা মধুপুর মাদরাসা। রাত্রে বাহাদুরপুর মাহফিল ও রাত্রি যাপন বাহাদুরপুর।
৪/১২/২০১৮ মঙ্গলবার ভাঙ্গা , গোপালগঞ্জ, রাতে খুলনা মাদানী নগর মাদরাসা প্রোগ্রাম ।
রাত্রি যাপন খুলনা মাদানী মগর মাদরাসা।
৫/ ১২/২০১৮ বুধবার সকালের ফ্লাইটে ঢাকায় আগমন। কানেক্টিং ফ্লাইটে সিলেট এরপর ৫,৬,৭, তারিখ সিলেটের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ।
৮/১২/২০১৮ শনিবার বিবাড়িয়া ও নরসীংদী। রাত্রি যাপন নরসীংদী।
৯/১২/২০১৮ রবিবার নারায়ণগঞ্জ । রাত্রি যাপন উত্তরায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের বাসায় ।
১০/১২/২০১৮ সোমবার সকালে দিল্লির উদ্দ্যেশ্যে রওনা।
সম্পাদনা : মাসউদুল কাদির


