এনডিআইয়ের সঙ্গে বৈঠকে যা বললেন কামাল হোসেন

এনডিআইয়ের সঙ্গে বৈঠকে যা বললেন কামাল হোসেন

পাথেয় রিপোর্ট : যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের পরিস্থিতি, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তুলে ধরেন।

বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। এনডিআইয়ের সঙ্গে আলোচনার বিষয়ে ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক জানান, নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ঐক্যফ্রন্টের এ নেতা। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে গণফোরামে যোগ দেওয়া রেজা কিবরিয়া ছাড়া ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। কামাল হোসেন জানান, বৈঠকটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকেই হয়েছে।

বৈঠকে এনডিআইয়ের পক্ষে ছিলেন সংস্থার উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচজন সদস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *