রামমন্দির না হলে গৃহযুদ্ধ শুরু হবে : রামদেব

রামমন্দির না হলে গৃহযুদ্ধ শুরু হবে : রামদেব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রামমন্দির না হলে গৃহযুদ্ধ শুরু হবে মন্তব্য করে ভারতীয় যোগগুরু বাবা রামদেব বলেছেন, রামমন্দির না হলে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ওপর বিশ্বাস উঠে যাবে। দেশজুড়ে গৃহযুদ্ধও শুরু হতে পারে।

বাবা রামদেব বলেন, একসময় রামমন্দিরকে ইস্যু করে ক্ষমতায় এসেছিল বিজেপি। এখন রামমন্দিরই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অযোধ্যায় মন্দির গড়তে হবে অন্যথায় মোদী সরকারের ওপর বিশ্বাস হারাবে ভারতের মানুষ। দেশজুড়ে গৃহযুদ্ধও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গুজরাটের আহমেদাবাদে গিয়েছিলেন রামদেব। সেখানেই এসব মন্তব্য করেন। রামদেব বলেন, ভগবান রাম কোনো রাজনৈতিক হাতিয়ার নন। বরং গোটা দেশের গর্ব। আমাদের পূর্বপুরুষ তিনি। দেশের সংস্কৃতি ও মানুষের রন্ধ্রে রন্ধ্রে তার বাস। কোটি কোটি মানুষ অযোধ্যায় তার মন্দিরের নির্মাণ দেখতে চান। শীঘ্রই তা করে দেখাতে হবে মোদী সরকারকে।

চাইলে মোদী সরকারের পক্ষে মন্দির নির্মাণ করা অসম্ভব নয় বলে দাবি রামদেবের। এ ব্যাপারে শিবসেনার যুক্তি দেখিয়েছেন তিনি। তার কথায়, ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আবার উত্তরপ্রদেশও বিজেপির দখলে। চাইলে রাম মন্দির নিয়ে যে কোনো মুহূর্তে অর্ডিন্যান্স জারি করতে পারে তারা।

এদিকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মুসলিমদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা গিরিরাজ সিং। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মুসলিমদের এগিয়ে আসা উচিত। তাঁর দাবি, ধর্মের ভিত্তিতে ভারত বিভাজন হওয়ার পরে পাকিস্তানে হয় জোর করে হিন্দুদের মুসলিম করা হয়েছে, নয়তো তাঁরা সেখান থেকে পালিয়ে গেছেন। পাকিস্তানে বেছে বেছে মন্দির ধ্বংস করা হয়েছে। পাকিস্তানে হিন্দুদের দুর্দশা সত্ত্বেও ভারতে থাকা মুসলিমদেরকে নিজেদের বুকের মধ্যে রাখা হয়েছে।

রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, মুসলিম ভাইদের এ নিয়ে এগিয়ে আসতে হবে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য যদি তাঁরা এগিয়ে না আসেন তাহলে হিন্দুদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং এমনটি হলে তা দেশের জন্য ভালো হবে না।

ভারতে মুসলিম তিন থেকে তেত্রিশ শতাংশে পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও হিন্দুদের মন্দির ভারতের স্বাধীনতার ৭২ বছর পরেও অযোধ্যা, মথুরা ও কাশীতে নির্মাণ করা যায়নি। এদেশের দুর্ভাগ্য যে একশ কোটি হিন্দু জনসংখ্যা অধ্যুষিত দেশে একটি মন্দির নির্মাণের জন্য নেতাদের এবং আদালতের মুখাপেক্ষী হতে হচ্ছে!

ভারেতর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র এই নেতা কার্যত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও যদি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ না হয় তাহলে একশ কোটি হিন্দুদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দেশের জন্য তার ফল ভালো হবে না।

উপস্থিত সাধুদের উদ্দেশ্য গিরিরাজ সিং বলেন, এখন ওম শান্তি, ওম শান্তি বলার দিন শেষ হয়ে গেছে। এখন ওম ক্রান্তি (বিপ্লব) ওম ক্রান্তি বলার সময় এসে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *