পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুদানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত সাত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। সূত্র: আল-জাজিরা।
রোববার দেশটির পূর্বাঞ্চলীয় কাদারিফ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সানা।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাদারিফ প্রদেশের গভর্নর ও তিন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। কর্মকর্তারা রাজ্যে নিরাপত্তা সফরে যাচ্ছিলেন। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
এর আগে সুদানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, হেলিকপ্টার নয়, একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।


