পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মানবিক সহায়তা দিতে চায় জাতিসংঘ। প্রায় ২ কোটি মানুষকে এ মানবিক সহায়তার জন্য ৫শ’ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার চাচ্ছে সংস্থাটি। সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর মার্ক লওকক এ কথা জানিয়েছেন। তিনি সম্প্রতি ইয়েমেন সফরে গিয়ে এই মন্তব্য করেন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
মার্ক লওকক বলেন, ইয়েমেনে অর্থনীতিকে সচল করতে সহায়তার প্রয়োজন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে মনে করছি।
তিনি বলেন, ইয়েমেনে মানবিক সহায়তার জন্য দেশটির হোদেইদা বন্দরটি গুরুত্বপূর্ণ। দেশটিতে মানবিক সহায়তা সরবরাহে বাধার তীব্র নিন্দা জানান তিনি।
এর আগে সংস্থাটির মানবাধিকার ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয় মার্ক লোকক বলেন, ইয়েমেন ভয়াবহ দুর্যোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।
মার্ক লোকক বলেন, ইয়েমেনের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তবে এখনও দেরী হয়ে যায়নি। তিনি বলেন, ‘আমি ইয়েমেন সফরের সময় সানার বাইরে বাস করা পরিবারের সঙ্গে কথা বলি। তারা জানান, কতটা দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে তাদের।
ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।
১৯৯০ সালে ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন) এবং গণপ্রজাতন্ত্রী ইয়েমেন (দক্ষিণ ইয়েমেন) দেশ দুইটিকে একত্রিত করে ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করা হয়। সানা’আ ইয়েমেন প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। ইয়েমেনের পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে এডেন উপসাগর। এটি আফ্রিকা মহাদেশ থেকে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন। দেশের উত্তর ও উত্তর-পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। সৌদি আরব ও ওমানই ইয়েমেনের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েমেনের আয়তন ৫,২৭,৯৭০ বর্গকিমি।তবে আরব বসন্তের পর দেশটি গরিব হয়। ২০১৭সালে ইতিহাসের ৮ দশকের সবছে বড় দুর্ভিক্ষ হয়।


