গিয়াস কাদের চৌধুরীসহ ৫০০ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট

গিয়াস কাদের চৌধুরীসহ ৫০০ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট

পাথেয় রিপোর্ট : পাঁচ মামলায় হাইকোর্টের অন্তবর্তীকালীন জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে পাঁচ মামলার মধ্যে একটি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তার বিরুদ্ধে উসকানিসূলক বক্তব্য দেয়া। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

৬ জানুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেয়েছেন। এছাড়া তার মুক্তি আর কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টর বিচারপতি মু. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া মঙ্গলবার (১১ ডিসেম্বর) প্রায় অর্ধ সহস্রাধিক বিএনপি নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। এসব মামলার বেশিরভাগই গায়েবি ও কাল্পনিক অভিযোগ বলে আইনজীবীরা জানিয়েছেন।

জামিনের পর গিয়াস কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, জামিন সংক্রান্ত আবেদেনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার পাঁচ মামলায় তাকে জামিন দেন।

তিনি বলেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ছাড়াও আরও ১০০ বিএনপি নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন হয়েছে।

অ্যাডভোকেট মাসুদ রানা জানান, রাজধানীর মুগদা থানায় দায়ের হওয়া ১৮টি মামলায় ২০০ বিএনপি নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া তিন মামলায় বিএনপির ৬০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে আরও ১০০ বিএনপি নেতা-কর্মীর আগাম জামিন হয়েছে। সকাল থেকেই হাইকোর্টে আগাম জামিনের জন্য সারাদেশ থেকে শত শত লোক ভিড় করে। এসব মামলায় বেশিরভাগই গায়েবি ও কাল্পনিক অভিযোগ করা হয়েছে।সব মিলিয়ে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মীকে মঙ্গলবার জামিন দিয়েছে আদালত।

গত ২৯ মে সংঘটিত ঘটনায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। পরে শুনানি শেষে বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার আরজিতে বাদী নাজিম উদ্দিন মুহুরী অভিযোগ করেন, গত ২৯ মে ফটিকছড়িতে এক ইফতার মাহফিলে বক্তব্য দেয়ার সময় গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন এবং তার বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন।

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাকে বাবার চেয়েও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *