পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার অধিকার কারো নেই। এ কথার বলার মাধ্যমে অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী।
১৬ ডিসেম্বর, রবিবার থাইল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। কাজেই এই নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।’
তিনি আরো বলেন, বিশ্বের কোনও কোনও সরকার বায়তুল মুকাদ্দাসকে ইজরায়লের মতো এমন একটি সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই।
এছাড়া তিনি বলেন, মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র।
এর আগে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দেন। তবে পশ্চিম জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়ার দূতাবাস শিগগিরই সেখান থেকে সরানো হচ্ছে না বলে জানানো হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘পশ্চিম জেরুজালেমের পরিস্থিতি ও অবস্থা পর্যালোচনা করে আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিব।’
উল্লেখ্য, জেরুজালেম ইহুদি, খিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের পবিত্র স্থান। আমেরিকাই প্রথমবার ১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠার পর জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দেয়।
মসজিদুল আকসা (আরবি: المسجد الاقصى) (আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত) ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। জেরুজালেমের পুরনো শহরে এটি অবস্থিত। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। এছাড়াও স্থানটি “টেম্পল মাউন্ট” বলে পরিচত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়। ইসলামের বর্ণনা অণুযায়ী মুহাম্মদ (সা) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন।


