বৃহস্পতিবার থেকে টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

বৃহস্পতিবার থেকে টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

পাথেয় রিপোর্ট : রাজধানীতে দিনব্যাপী শুরু হতে যাচ্ছে টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা। আগামী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশি-বিদেশি সেরা ও জনপ্রিয় ব্র্যান্ডের সর্বশেষ মডেলের স্মার্টফোনের প্রর্দশনী শুরু হবে। অনুষ্ঠেয় এই মেলা চলবে শনিবার (১২ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে এ মেলা।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন মেলার বিস্তারিত তুলে ধরে এক্সপো মেকার।স্মার্টফোন ও ট্যাব নিয়ে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ শিরোনামে একাদশ তম আয়োজন হবে এবারের মেলা।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিওও শ্যামল সাহা, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং কমিউনিকেশনস মো. মূয়ীদুর রহমান, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেটের ডিরেক্টর জসিম উদ্দীন খন্দকার, উই স্মার্ট সল্যুউশনের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মুনতাসির আহমেদ, ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ ও এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

মেলার প্রথমদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তবে সকাল ১০টা থেকেই মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতোমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। এছাড়া থাকবে নানা আয়োজন। আগের যেকোন আয়োজনের থেকে এবারের এক্সপো আরও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুহাম্মদ খান।

স্মার্টফোন ও ট্যাব নিয়ে ২০১৯ সালের প্রথম এ মেলা এক্সপো মেকারের এগারোতম আয়োজন। এবার মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে ২০ টাকা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।স্মার্টফোন, ট্যাব ও অন্য প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজনও থাকছে এবারের মেলায়। এবারের মেলায় অংশ নিচ্ছে প্রায় ১৭টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *