পাথেয় টোয়েন্টিফোর ডকম : ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে আসাম আরো উত্তপ্ত হবে বলে মন্তব্য করেছেন অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান, সাংসদ এবং জমিয়তে উলামা হিন্দ সোবা আসামের সেক্রেটারি মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী।
৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটায় ভারতে সংসদে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র নিন্দা ও বিরোধীতা জানিয়ে এসব কথা বলেন জমিয়তে উলামা হিন্দ সোবা আসামের সেক্রেটারি মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী।
সংসদে অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, আসাম আন্দোলনের ৮৫৫ জন বীর শহীদদের কথা স্মরণ রাখতে হবে ভারত সরকারকে। যারা সরকারে আছেন, আসামের নাগরিকদের গুরুত্ব দিন।
মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী বলেন, অসাংবিধানিকভাবে এই বিল কার্যক্রর করার অপচেষ্টা করছে সরকার। এই বিল সংসদে গৃহীত হলে আসামে বিজেপি পরিচালিত সরকার তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হবে। আজ আসাম উত্তপ্ত বিল গৃহিত হলেই আরো অধিক উত্তপত হবে। এর দায়ভার কী সরকার নিবে।
প্রসঙ্গত, ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল আসামে। আসামের বরাক উপত্যকায় নাগরিকত্ব সংশোধনী বিল তুমুল বিরোধিতায় পড়লো। কেবল ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যের রাজনীতি কোন দিকে গড়ায়, এ নিয়ে চিন্তিত আসামের বুদ্ধিজীবী ও সুশীল সমাজ। অগপ – বিজেপি একে অপরের বিরুদ্ধে রাজনীতিক বোমা বর্ষণের পর, জোটনামক বিবাহ বিচ্ছেদ ঘটেছে সোমবার । এতে নাগরিকত্ব সংশোধনী বিল আখেরে হিমঘরে ঠাঁই পায় , না বাস্তবে পরিণত হয়, এমন হয়ে দাঁড়িয়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। এদিকে মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। মঙ্গলবার সকাল থেকে নিজের সৈন্য বাহিনীকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলেন, আসামের বরাক উপত্যকার টাইগার বলে পরিচিত, রাজ্যের দাপুটে বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।
হাইলাকান্দি জেলার মধ্যে একমাত্র টানটান পরিস্থিতি ছিল হাইলাকান্দি সমষ্টিতে। মরব, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল মানছি না মানব না’ বিজেপি সরকার হায়’— এমন স্লোগান ছিল বিধায়ক বাহিনীর মুখে, অবশেষে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন গ্রেফতার করলো বরাকের টাইগার বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে। এছাড়াও গ্রেফতার হয়েছেন এএইচ ফ্যান্স ক্লাবের কার্যকরী সভাপতি অপ্পু বড়ভূইয়া ,প্রচার সম্পাদক মস্তু লস্কর, আয়নাখাল নিশ্চিন্তপুর জেডপিসি সইদুল আলম মজুমদার ,পঞ্চায়েত সভাপতি জহর লস্কর,রিপন বড়ভূইয়া, দিলওয়ার লস্কর,হিলাল মজুমদার, আলী আহমদ, মুক্তা লস্কর, রকি লস্কর প্রমুখ।


