মাওলানা হাসিব সিদ্দিকীর জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাসিব সিদ্দিকীর জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাসিব সিদ্দিকীর জানাযা ও দাফন সম্পন্ন

পাথেয় েটায়েন্টিফোর ডটকম : (নয়াদিল্লী, দেওবন্দ) : হাজার হাজার আলেম উলামা, ছাত্র, সামাজিক ব্যক্তিত্ব, রাজৈনতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাওলানা হাসিব সিদ্দিকীর জানাজা সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৮৩ বছর।

বুধবার (৯ জানুয়ারি) দারুল উলুম দেওবন্দে আসরের নামাজের পর জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান কারী সাইয়্যেদ উসমান মানসুরপুরী তার জানাযার নামাজ পড়ান। জানাযার পর হাজারো মনীষীর সঙ্গে কাসেমী কবরস্থানে তার দাফন করা হয়।

মাওলানা হাসিব সিদ্দিকীর ইন্তেকালে দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের জন্য এমন কর্মঠ ও মহৎ মানুষের বর্ণিল জীবন একটি আখ্যান ছিলো। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তার মৃত্যুকে দেওবন্দের ঐতিহাসিক একটি দরজার বন্ধ বলে উল্লেখ করেন তারা।

মাওলানা হাসিব সিদ্দিকীর জানাযায় অংশগ্রণ করে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী, সহ-পরিচালক মাওলানা আবুল খালেক মাদরাজী, দারুল উলুম দেওবন্দ ওয়াকফের পরিচালক মাওলানা সুফিয়ান কাসেমী, জমিয়েত উলামা হিন্দের চেয়ারম্যান কারী সাইয়্যেদ উসমান, সমাজবাদি পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য সঞ্জয় গর্গ, দেওবন্দ মুসলিম ফাণ্ডের সেক্রেটারি কাজি মুহাম্মদ আনওয়ার, শুরা সদস্য মাওলানা আনোয়ারূর রহমান, প্রসিদ্ধ কবি ডক্টর নওয়াজ দেওবন্দি, মাওলানা আসজাদ মাদানি, সাবেক সাংসদ মাওলানা যিয়াউদ্দীন আনসারি, মাওলানা হাসান আল হাশেমী, মাওলানা নাজিম আল ওয়াজেদী, সিনিয়র কংগ্রেস লিডার ইমরান মাসঊদ, ডক্টর ডি, কে জিন, শেঠ কুলদিপ কুমার, পণ্ডিত শতিন্দর শর্মা, শশি বালা পণ্ডির, বিজেপি নেত দিপক রাজ সিঙ্গল, প্রেস এসোশিয়নের চেয়ারম্যান মনোজ সিঙ্গল, মাওলানা ফরিদ মাযহারিসহ অসংখ্য বিশেষ ব্যক্তিবর্গ।

পাকিস্তানের সাবেক বিচারপতি মাওলানা তকি উসমানিসহ ভারত ও অন্যান্য দেশের প্রসিদ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি, জামায়াতে ইসলামী হিন্দের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দীন উমরি, মাওলানা ইমাম মাহদি সালাফি, সাবেক পার্লামেন্ট সদস্য কাজী রশিদ মাসউদি, শ্রী, শ্রী রবি শংকর আলাদা আলাদা শোকবার্তায় তাদের দুঃখ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ভারতে সংবাদ মাধ্যমে আসরে হাজির-এর সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের কোষাধ্যক্ষ এবং হযরত ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ. প্রতিষ্ঠিত মুসলিম ফান্ডের জিম্মাদার মাওলানা হাসিব সিদ্দিকী ৯ জানুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মাওলানা হাসিব সিদ্দিকী-এর ইন্তেকালে দারুল উলুম দেওবন্দের শিক্ষক এবং ভারতের বহু ওলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন৷

মাওলানা হাসিব সিদ্দিকী শায়খুল ইসলাম হুসাইন আহমাদ মাদানীর বিশেষ স্নেহধন্য শাগরেদদের একজন ছিলেন। যার পুরো জীবনটিই অতিবাহিত হয়েছে দেশ, সমাজ ও দশের সেবায়। অন্যের দুঃখে ব্যথিত হওয়া সহজ, সাদামাটা জীবনের অধিকারী সজ্জন এই মানুষটির জীবনেরই একটি অংশ ছিল।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, হাসরে রাহেন দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *