পাথেয় রিপোর্ট : পরাজয়ের বেদনা ভুলতেই পুনঃভোটের দাবি করেছে বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে চরম পরাজয়ের বেদনা ভুলতে এখন পুনঃভোটের দাবি এবং ভোট ডাকাতি হয়েছে এমন সব কথা বলছেন বিএনপিসহ অন্য দলগুলোর নেতারা’।
শনিবার (১২ জানুয়ারি) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবারই প্রথম সরকার গঠনের আগে গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন এবং শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই। আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো প্রশ্ন আমরা পাইনি।
উল্লেখ্য, ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনঃভোটের দাবি জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বাম গণতান্ত্রিক জোট।


