সড়ক দুর্ঘটনায় রংপুরে নিহত ৩

সড়ক দুর্ঘটনায় রংপুরে নিহত ৩

পাথেয় রিপোর্ট : রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের তলে পড়ে মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহতরা হলেন- শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর গ্রামের আজগার আলীর ছেলে মশফিক হোসেন (২৫), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহিনুর (২৬) ও কায়েম মিয়ার কন্যা রুমি (২৬)। নিহতরা পরস্পর ফুফাতো ও মামাতো ভাইবোন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার তিনজন একটি মোটরসাইকেলে গ্রামের রাস্তা থেকে মহাসড়কে ওঠামাত্র ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন ৩ জনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ কোচটি আটক করেছে।

এদিকে ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গিয়াস উদ্দিন দুলাল নামে এক মাদক কারবারি আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মাদক অধ্যুষিত শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টহল পুলিশ গাড়ি তল্লাশি করার সময় এক দল মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালায়। স্বল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে না পারার সংবাদ থানায় পৌঁছলে ওসি বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলেন। এ সময় মাদক কারবারিরা গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে লোকজন জানায়, সে পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের আলী আকবরের ছেলে গিয়াস উদ্দিন দুলাল। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এম এম মোরশেদ জানান, দুলালের নামে মাদক, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *