নিজস্ব প্রতিবেদক ● শুক্রবার বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দ্বীনী দাওয়াতি সফরে চট্টগ্রাম যাচ্ছেন। শুক্রবার ই্উএস বাংলার চারটার ফ্লাইটে আল্লামা মাসঊদ চট্টগ্রাম যাবেন। ইতোমধ্যেই জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ চট্টগ্রামে পৌঁছেছেন বলে জানা গেছে।
সফরসঙ্গী বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, শুক্রবার চাটগাঁর আনোয়ারার বখতিয়ার আবাবিল ইয়ূথ এসোসিয়েশন ও বখতিয়ারপাড়া তারতীতুল কুরআন মাদরাসার যৌথ উদ্যোগে কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি প্রদান করায় শোকরানা মাহফিল ও শানে রেসালাত সম্মেলনে আমরা যাচ্ছি। এখানে জমিয়ত চেয়ারম্যান বিশেষ অতিথির বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত থাকবেন।
শনিবার জামিআ ইসলামিয়া জিরিতে বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জমিয়তসদস্যদের এ কর্মী সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


