পাথেয় রিপোর্ট : স্কুল থেকে ফেরার পথে কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাইবোন বলে জানা যায়। এ সময় তাদের বাবা ডালিম আহমদ গুরুতর আহত হয়েছেন।
কেরানীগঞ্জের মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি।
নিহতরা হলো- আফরিন (১৩) ও আফসার উদ্দিন। আফরিন কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ ও আফসার উদ্দিন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ মুনসুর আহমেদ বলেন, স্কুল থেকে বাবার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল আফরিন ও আফসার। পথে মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু ও তাদের বাবা গুরুতর আহত হয়েছেন।
ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ মুনসুর আহমেদ।


