নতুন নির্বাচনের দাবি হাস্যকর : কাদের

নতুন নির্বাচনের দাবি হাস্যকর : কাদের

পাথেয় রিপোর্ট : নতুন করে নির্বাচনের দাবি হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়। তাই সারা দুনিয়া নতুন সরকারের স্বীকৃতি দিয়েছে।এ সময় বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে। তিনি বলেন, তারা (বিএনপি) বিরোধী দল, তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওই সভায় শুক্র ও শনিবার ছাড়া মহানগরীতে মিছিল না করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্কুল ও হাসপাতালের সামনে হর্ন বাজানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *