পাথেয় রিপোর্ট : মাদক সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।
শনিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


