যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটি একটি ভবনের ওপর ভেঙে পড়েছে। এতে পাইলটসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা যায়।

রোববার (৩ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিধ্বস্ত হওয়ার আগে প্লেনটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ভবনটির দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছে। এছাড়াও দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *