‘বাদশাহ আ. আজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেলেন বাংলাদেশের সেনাপ্রধান

‘বাদশাহ আ. আজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেলেন বাংলাদেশের সেনাপ্রধান

পাথেয় টোয়েন্টিাফোর ডটকম : সৌদি সরকারের বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি’ হিসেবে জেনারেল আজিজ আহমেদকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল–রোয়ায়লি বাংলাদেশের সেনাপ্রধানকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ মেডেল পরিয়ে দেন। এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তারা ও সেনাপ্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধানের সাতদিনের সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *