প্রশ্ন পাঠাতে গিয়ে হাতেনাতে আটক শিক্ষার্থী

প্রশ্ন পাঠাতে গিয়ে হাতেনাতে আটক শিক্ষার্থী

পাথেয় রিপোর্ট : হল থেকে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে করে ম্যাসেঞ্জারে ফাঁসের চেষ্টার সময় হাতেনাতে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীর নাম রিফাত উদ্দিন। এ সময় তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারীর ইউএনও রুহুল আমিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করেন।

এ সময় ওই কেন্দ্রে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা হয় আরও ছয়টি মোবাইল। পরে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আটক রিফাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার মোঃ ইউসুফ আলি, গুমানমর্দ্দন ইসলামিয়া মাদ্রাসার মোঃ আব্দুল জলিল ও ধলই গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ শফিউল আলম।

সূত্র জানায়, মঙ্গলবার প্রতিদিনের মতো হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের সময় দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কাটিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান।

পরিদর্শনের সময় ওই কেন্দ্রের ৩৪ নম্বর কক্ষে অনিয়মিত ছাত্ররা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছিল। এ সময় ওই কক্ষে রিফাদ উদ্দীন প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারের মাধ্যমে বাইরে পাঠানোর সময় ম্যাজিস্টেটরা তাকে হাতেনাতে আটক করেন।

সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি জব্দ করা হয় এবং ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। এ সময় অন্য ছাত্রদের তল্লাশি করে আরও ৬টি ফোন জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *