ড. আকাশের আত্মহত্যা, রিমান্ড শেষে কারাগারে মিতু

ড. আকাশের আত্মহত্যা, রিমান্ড শেষে কারাগারে মিতু

পাথেয় রিপোর্ট : চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে কারাগারে পাঠানো হয়েছে।শনিবার দুপর ১২টায় মিতুকে আদালতে সোপর্দ করে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তার দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘তিন দিনের জিজ্ঞাসাবাদে মিতুর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের বলেন, ‘ডা. আকশের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পরিবারের করা মামলায় স্ত্রী মিতুর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বেশিভাগই স্বীকার করেছেন।

বিয়ের পরও বেশ কয়েকজন বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে গত ৩১ জানুয়ারি শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। মৃত্যুর আগে ডা. আকাশ তার ফেসবুক আইডিতে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকীয়া এবং একাধিক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে স্ট্যাটাস ও অশ্লীল ছবি পোস্ট করে আত্মহত্যার কথা লিখে যান।

ঘটনার রাতেই আকাশ হত্যায় মিতুসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়। ওই রাতেই নগরীর নন্দনকানন এলাকায় খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। হাইকোর্টের আদেশ অনুসরণ করে জিজ্ঞাসাবাদ শেষে আদালত আজ মিতুকে কারাগারে পাঠালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *