সুন্দরবনে জেলেদের জন্য ভাসমান হাসপাতালের ব্যবস্থা করা হবে

সুন্দরবনে জেলেদের জন্য ভাসমান হাসপাতালের ব্যবস্থা করা হবে

পাথেয় রিপোর্ট : জলবায়ু ফাণ্ডের প্রকল্প গ্রহণে সুন্দরবন অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে। এনজিওদের সহযোগিতায় দুবলার শুটকি পল্লীর জেলেদের জন্য ভাসমান হাসপাতালের ব্যবস্থা করা হবে। সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়টি সরকার সক্রিয় বিবেচনা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

শুক্রবার বিকেলে এক জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পশুর রিভার ওয়াটার কিপার মো. নূর আলম শেখ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হওালাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, ডিএফও মাহমুদুল হাসান, দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. এমদাদুল হক, ফ্রেন্ডশিপ হাসপাতালের স্বাস্থ্য বিভাগের টিম লিডার ডা. মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে উপমন্ত্রী আরো বলেন, সরকার আইন-শৃংখলা বাহিনীর মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করেছে। মৎস্য সম্পদ আহরণে আর কোনো বাধা নেই।

বিকেলে উপমন্ত্রী দুবলাচরের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *