পাথেয় রিপোর্ট : রাজধানীর বাড্ডায় ট্রাকচাপায় প্রাণ হারালেন জিন্না (৫০) নামের এক নারী। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজের মাঝামাঝি এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।
এ সময় বেপরোয়া ওই ট্রাকের চাকায় তার দুই পা কোমর থেকে বিছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান জিনাত। জিনাতের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই জিন্নার মুত্যু হয়। তবে তার ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য জিন্নার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।


