এবার হজ পালনে সর্বনিম্ন খরচ ঘোষণা

এবার হজ পালনে সর্বনিম্ন খরচ ঘোষণা

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালন করার জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্যে সর্বনিম্ন খরচ ঘোষণা হয়েছে এ বছর। বেসরকারি ব্যবস্থাপনায় ‘হজ প্যাকেজ-২০১৯’ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে সর্বনিম্ন খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০টাকা।

শনিবার রাজধানীর নয়াপল্টনের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন।

তিনি জানান, আগামীকাল রবিবার থেকে নিবন্ধন শুরু হবে। আগামী ২০ মার্চের মধ্যে প্যাকেজের সমুদয় টাকা পরিশোধ করতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যেতে পারবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২০ হাজার আর সরকারি পর্যায়ে মোট ৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজের সুযোগ পাবেন।

ঘোষিত প্যাকেজে বিমানভাড়া রয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া সৌদি আরবের প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজম পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজ যাত্রীদের কল্যান তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *