পঞ্চগড়ে ৬৫ শিক্ষার্থীসহ উল্টে গেল বাস, নিহত ১ আহত ৩০

পঞ্চগড়ে ৬৫ শিক্ষার্থীসহ উল্টে গেল বাস, নিহত ১ আহত ৩০

পাথেয় রিপোর্ট : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস উল্টে গিয়ে ১ শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর সজীব কুমার সিং।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালবাহানের রওশনপুরে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ গোলাম আজম দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার সিং বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে বাসটি রওশনপুরের কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।

বাসে সব মিলেয়ে ৬৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন তারা। নিহত শিক্ষার্থীর সজীব কুমারসহ বাসের সব আরোহী আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। সজীব ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বাসটি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিল।

তেঁতুলিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এর কয়েকদিন আগেই, খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে মেঘলা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন শিক্ষার্থী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা যশোর সদর উপজেলার শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সকালে শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। পথে ডুমুরিয়ার চুকনগরের চাকুন্দিয়া নামক স্থানে এসে একটি বাস উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তায় সংস্কার কাজ চলায় কারণে গর্ত ছিল। সেই গর্তে বাসটি আটকে যায়। আটককে যাওয়া বাসটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অনন্ত ২০ ফুট দূরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অষ্টম শ্রেণির ছাত্রী মেঘলা নিহত হয়। এতে আরও অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৬৫ জন শিক্ষার্থী ছিল বলে তারা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *