আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা গুরুতর

আইসিইউতে ওবায়দুল কাদের, অবস্থা গুরুতর

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়েছে। তাঁকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়েছে।

রােববার (৩ মার্চ) সকাল পৌনে ৮টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে (আইসিসিইউ) ভর্তি করা হয়।

বিএসএমএমইউ’র ভিসি প্রণব কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল পৌনে ৮টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে (আইসিসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুণ গণমাধ্যমকে বলেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এখন একটু স্টেবল। বর্তমানে ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, আজ ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল ওবায়দুল কাদেরের। এরপর বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *