আন্তর্জাতিক ডেস্ক ● ‘অতিমাত্রায় মদ্যপ’ থাকায় গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের ছেলেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। গত সোমবার আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই সময় উপমুখ্যমন্ত্রীর ছেলে জায়মান প্যাটেল বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তর্কে লিপ্ত হন।
ভূমি ব্যবসায়ী জায়মান প্যাটেল (৩০) তাঁর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে গ্রিসে যাচ্ছিলেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটির বিমানবন্দর ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল ভোররাত চারটা। জায়মানের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েকেও আটকে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জায়মান ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না। তিনি এতটাই মাতাল ছিলেন যে ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক চেকিংয়ের সময় তিনি হুইলচেয়ারে বসে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, জায়মান প্যাটেলকে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হচ্ছিল। এয়ারওয়েজের কর্মীদের সঙ্গে তিনি এ নিয়ে তর্ক করছিলেন ওই সময়।
এদিকে এ ঘটনায় উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল মঙ্গলবার বিকেলে গান্ধীনগরে সাংবাদিকদের বলেন, তাঁর সুনামহানির জন্য এই কা- করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলে, তাঁর স্ত্রী ও মেয়ে ছুটি কাটাতে যাচ্ছিল। আমার ছেলে সে সময় সুস্থবোধ করছিল না। তার স্ত্রী বাড়িতে ফোন দিয়েছিল এবং তাদের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, বিরোধীপক্ষ আমাদের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য এ ধরনের অসত্য ও ক্ষতিকর তথ্য ছড়াচ্ছে।


