ব্রাহ্মণবাড়িয়া পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ খুন

ব্রাহ্মণবাড়িয়া পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ খুন

পাথেয় রিপোর্ট : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবদুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

১০ মার্চ রোববার ধরখার ইউপির ছতুরা চানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওহাব ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ধরখাঁর ফাঁড়ি থানার ইন্সপেক্টর মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই এলাকার চান মিয়ার ছেলে হানিফ মিয়াকে ব্যবসার উদ্দেশে ৩ লাখ টাকা দেন আবদুল ওহাব। সেই হিসাবে ৩ লাখ টাকা পাওনা ছিল নিহত ওই বৃদ্ধের। ১৫ দিন আগে টাকা দেয়ার কথা থাকলেও হানিফ ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের হামলায় নিহত হন পাওনাদার আবদুল ওহাব।

আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *