কোটা নেতা নুরুল হক ডাকসুর ভিপি

কোটা নেতা নুরুল হক ডাকসুর ভিপি

কোটা নেতা নুরুল হক ডাকসুর ভিপি

পাথেয় রিপোর্ট : কোটা আন্দোলনের সুফল পেলেন নুরুল হক। চমক দেখালেন ডাকসু নির্বাচনে। তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন। জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী।কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে ছাত্রলীগ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন। সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ভিপি ছাড়াও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছে।

ভিপি পদে নুরুল হক পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন পেয়েছে ৯ হাজার ১২৯ ভোট।

জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট।

এজিএস পদে ছাত্রলীগের সাদ্দাম হোসেন পেয়েছেন ১৫ হাজার ৩০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ৫৮৯৬ ভোট।

ফল ঘোষণার সময় সেখানে ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ।

এদিকে ভোটগ্রহণের সময় রোকেয়া হলে নুরুল হক নূরের ওপর হামলার অভিযোগ ওঠে। অন্যান্য প্যানেলের সঙ্গে নূরের প্যানেলও ভোট বর্জনের ডাক দেয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

অন্যদিকে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।

সোমবার বিকেল ৫টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র নির্বাচনে সোমবার (১১ মার্চ)

সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।

দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *