বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান

বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী বর্ণবিদ্বেষ নির্মূল এবং এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গত শুক্রবার নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে মুসল্লিদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।

নিউজিল্যান্ডের ওই ঘটনার পর তিনি প্রথমবারের মতো দেওয়া এক ইন্টারভিউতে এ আহ্বান জানিয়েছেন। তিনি বিবিসিকে জানান, অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বর্ণবিদ্বেষ ছড়িয়ে পড়ছে তিনি এ ধারণার সঙ্গে একমত নন। তিনি ওই ধরনের অভিমতকে নাকচ করে দিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমরা অভিবাসীদের স্বাগত জানাচ্ছি। এখানে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির কোনো স্থান নেই। বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হন।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *