মাওলানা আমিনুল ইসলাম : আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ একজন পরহেজগার নিষ্ঠাবান ব্যক্তিত্ব। ইতিপূর্বে যত ব্যক্তি বর্গ এই মহান দায়িত্বে এসেছেন, তাদের থেকে একজন ব্যতিক্রমধর্মী মানুষ তিনি। বিশেষ করে তিনি একজন কোরআনের হাফেজ। ইসলাম সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান।
ধর্ম প্রতিমন্ত্রী নিজে ধার্মিক। ধর্ম পালন করেন নিয়মিত। চালচলন লেবাস পোশাকে তিনি দারুণ একজন ধর্মীয় ব্যক্তিত্ব। ইসলামকে ভালোবাসেন।
সব চেয়ে মজার বিষয় হলো, ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের আলেম উলামা এবং ইসলামী ব্যক্তিদের সাথে তাঁর সম্পর্ক গভীর । এরকম আলেমভক্ত ধর্ম প্রতিমন্ত্রী আগে আমরা কখনও দেখিনি।
তিনি আলেমদের খুব ভালবাসেন। আলেমদের সাথে উঠা বসা করেন। দাওয়াত ও তবলীগের কাজকেও মাননীয় প্রতিমন্ত্রী অনেক ভালবাসেন। এর আগে তিনি তবলীগে সময়ও দিয়েছেন। তিনি যে তবলীগকে ভালবাসেন, বিগত ইজতেমার সময় আমরা তার প্রমাণ পেয়েছি। একটা অনিশ্চিত ইজতেমা তাঁর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতায় হয়েছিল।
মোটকথা, অল সাইডে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ধর্ম প্রতিমন্ত্রী।
কিন্তু পরিতাপের বিষয় হলো, এই মহান যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিতর্কিত করার জন্য এক বিশেষ মহল কাজ করে যাচ্ছে। তাঁর সম্পর্কে এমন কথা ছেড়ে দেওয়া হচ্ছে, যে কথার কোন ভিত্তি নেই।
গত কয়েকদিন ধরে ফেসবুকে লেখালেখি হচ্ছে, বায়তুল মোকাররম থেকে মিলাদ কিয়াম উৎখাত করা হবে। এই মর্মে ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে প্রচার করা হচ্ছে। অথচ এ সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী কোন কথা বলেননি। এ জাতীয় কোন প্রমাণ কেউ দিতে পারেননি। তাহলে কেন খামাখা এই মুক্তিযুদ্ধের এই সৈনিক ও আদর্শবানব্যক্তিকে নিয়ে এই প্রচারণা। তাঁকে বিতর্কিত করতে পারলে কি ওদের কোন স্বার্থ হাসিল হবে?
আমরা কামনা করি, ধর্ম প্রতিমন্ত্রী কোন স্পর্শকাতর বিষয়ে কথা বলে বিতর্কিত হবেন না। এবং আমরা যারা তাঁর সম্পর্কে ভিত্তিহীন খবর প্রচার করছি, তারা যেন এসব বিষয় থেকে বিরত থাকি।
আল্লাহ আমাদের সহী বুঝ দান করুন। আমিন।
লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক


