ঠাকুরগাঁওয়ে নারীকে নির্যাতনের দায়ে ইউপি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নারীকে নির্যাতনের দায়ে ইউপি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি  :: ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে  এক নারীকে ‘নগ্ন করে নির্যাতনের’ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান নেতা ও ইউপি সদস্য কেদার নাথকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১০টায় ঠাকুরগাঁও শহর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মশিউর রহমান।

গত বুধবার রাতে নির্যাতনের ঘটনায় মামলা কেরে ওই নির্যাতিতা নারী। আসামি হলেন জগন্নাথপুর যুবলীগের সভাপতি রায়হান, ইউপি সদস্য সেদারনাথ,আনিসুর রহমান, মহিলা সদস্য মালেকা বেগম, যুবলীগ নেতা নুর ইসলাম, আব্দুল্লাহ, আহেন ও ৭/৮ জন অজ্ঞাত।

উল্লেখ্য, গত রোববার রাতে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলালের নির্দেশে যুবলীগ নেতা রায়হানের কর্মীরা তিন সন্তানের ওই জননীকে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে বলে বলে ওই নারী অভিযোগ করেন।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *