বৃহস্পতিবার জামিআ ইকরায় বুখারীর শেষ দরস দেবেন আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : ২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মাদরাসার দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ সবাইকে খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় দেশের প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশ এর উদ্যোগ এ ১৪৩৯-৪০ হিজরি মুতাবিক ২০১৯ সাল শিক্ষাবর্ষ খতমে বুখারী ও শিক্ষাসমাপনী পুরস্কার বিতরণ উপলক্ষে ২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর থেকে এশা পর্যন্ত এক দুআ মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। দুআতে হাজির হওয়ার আহ্বান জানান তিনি।


