চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৫

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৫

পাথেয় রিপোর্ট : চীনের পূর্বাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিকের নিহত হয়েছেন। এতে আরো তিন জন আহত হয়েছেন। দেশটির পক্ষ থেকে শনিবার (৩০ মার্চ) এই তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি গ্যাস লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটে। এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (২৯ মার্চ) রাতে শানডং প্রদেশের একটি পার্লাইট কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় নিহত পাঁচ শ্রমিকের সকলেই কিংঝউ নগরীর ওই কারখানায় ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, প্রাথমিক তদন্তে তরলীকৃত গ্যাসের লাইন ফুটো হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। কোম্পানির এক কর্মকর্তাকেও স্থানীয় কর্তৃপক্ষ আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *