ফায়ার হিরো সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফায়ার হিরো সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাথেয় রিপোর্ট : সম্প্রতি বনানীর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৮ এপ্রিল) এক শোকবাতায় এ শোক জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ চালানোর সময় গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। পরে তাৎক্ষণিক তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৫ এপ্রিল (শুক্রবার) সোহেল রানাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সোমবার সেখানে চিকিৎসাধীন সোহেলের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *