পাথেয় রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি অবতরণ করেছে। সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেনবলে জানা যায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বলেন, বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে ওই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে।


