উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান গ্রেপ্তার

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত সাত বছর ধরে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস তার জানান দেন।

সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের দায়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। এরপর গ্রেপ্তার এড়াতে সে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। যৌন নিপীড়নের মামলা খারিজ হলেও ব্রিটিশ আইন ভাঙার দায়ে আবার গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি বের হতে পারছিলেন না।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আদালতে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।এক বিবৃতিতে পুলিশ জানায়, তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা বাস্তবায়নের দায়িত্ব ছিলো পুলিশের। ইকুয়েডর সরকার তার রাজনৈতিক আশ্রয় প্রত্যাহারের পর ইকুয়েডরের রাষ্ট্রদূত পুলিশকে দূতাবাসে ডেকে নেন।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেছেন, বারবার, বারবার আন্তর্জাতিক ‍চুক্তি লঙ্ঘন করার কারণে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করা হয়েছে। তবে উইকিলিকস ইকুয়েডর বেআইনিভাবে অ্যাসাঞ্জের আশ্রয় বাতিল করেছে বলে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *