দেশকে সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে আলেমদের : মহাসচিব
পাথেয় রিপোর্ট : বিশ্বব্যাপী আন্তর্জাতিক ও সামাজিকভাবে যে অবক্ষয়ের মধ্যে বাংলাদেশসহ বিশ্ব কাঁপছে এর থেকে আলেমদেরকেই বাঁচানোর দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ চরম অবক্ষয়ের শিকার।
এর কারণ কী? মানুষ এখন নবী চিন্তার উপর আসতে পারেনি, নবীর আদর্শ ধারণ করতে পারেনি।
১২ এপ্রিল শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অবক্ষয় থেকে মানুষকে বাঁচাতেই বাংলাদেশ জমিয়তুল উলামা কাজ করছে দাবি করে তিনি বলেন, জমিয়তুল উলামা নববী আদর্শ, নবীর দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে কাজ করছে।
জমিয়তুল উলামা গতানুগতিক কোন কর্মসূচি হাতে নেয় না। জমিয়তুল উলামা নবীজীর আদর্শের উপর চলে। সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তবেতাবেয়ীন থেকে আকাবিরগনও নবীর দৃষ্টিভঙ্গির উপর মেহনত করেছেন। অতএব আমাদেরকে নবীচিন্তার উপর অন্য চিন্তাকে বিসর্জন দিতে হবে।
এদিকে দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে বিকাল তিনটা থেকেই শুরু হয় বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।
বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


