ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ক্রস বর্ডার ট্রেড’ এ অঞ্চলের জ্বালানি এবং বিদ্যুৎ চাহিদার দ্রুত যোগান দেবে। ভারত থেকে বিদ্যুৎ আমদানি হচ্ছে। ভুটান বা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) ‘বিদ্যুৎ উন্নয়ন : বাংলাদেশ-ভুটান-ভারত, নেপালের চিত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইইবি-এর ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারে ত্রিপুরার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি’র আহ্বায়ক প্রকৌশলী সপ্তদীপ সাহা গ্রীড সংযোগ এর উপর এবং পিডিবির প্রধান প্রকৌশলী ড. অজয় কুমার চক্রবর্তী স্মার্ট গ্রীডের উপর প্রবন্ধ উপস্থাপন করেন।

নসরুল হামিদ সার্ক ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি) বা বিমসটেক-এর আওতায় বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা দ্রুত জোরদার করা সম্ভব হবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে বিদ্যুৎ ও জ্বালানির যোগান চাহিদামতই দেয়া হবে। ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানি করা হবে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ শেয়ারিং এ অঞ্চলকে দ্রুত উন্নত করবে।

প্রতিমন্ত্রী, এ সময় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন দপ্তর সমূহে গবেষণা ও উন্নয়ন অনুশাখা করার গুরুত্বারোপ করে বলেন, টেকনোলজি এবং ইনোভেশন-কে সাথে নিয়ে চলতে না পারলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিস হবে।

আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভুঞা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *