প্রশ্নফাঁস রুখতে জরুরি বৈঠকে হাইয়াতুল উলইয়া

প্রশ্নফাঁস রুখতে জরুরি বৈঠকে হাইয়াতুল উলইয়া

পাথেয় রিপোর্ট : প্রশ্নফাঁস রুখার পাশাপাশি পরীক্ষা স্থগিত ও প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে রাজধানীর মতিঝিলে হাইয়াতুল উলয়ার প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব জরুরি বৈঠকে বসেছে সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর শীর্ষ নেতৃবন্দ।

সুত্রে জানা যায়, জরুরি এ বৈঠকে আজকের স্থগিত হওয়া আবু দাউদ শরিফের পুন:পরীক্ষার তারিখ নির্ধারণ, দাওয়ায়ে হাদীসের বাকি যে কটি বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলোতে প্রশ্নপত্র ফাঁস থামানো, তদন্ত কমিটির অগ্রগতিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র শীর্ষস্থানীয় নেতৃবন্দ উপস্থিত থাকবেন বলেও জানা যায়।

প্রসঙ্গত, এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়।

ফের প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৬টি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড থেকে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *