আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত

পাথেয় রিপোর্ট : তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১ মে) রাজধানীর খিলগাঁও এ আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বিশেষ সভায় মাওলানা সদরুদ্দীন মাকনুনকে প্রেসিডেন্ট ও আইনজীবী রাশিদুল আলম মোল্লাকে সেক্রেটারী করে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের কেন্দ্রীয় কমিটি পূনর্গঠন করা হয়েছে।

মাওলানা মাকনুন বলেন, দেশ ও ধর্মের প্রশ্নে আপসহীন এই শ্লোগান নিয়ে আমরা তরুণ প্রজন্ম বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে গত এক বছর ধরে কাজ করে আসছি। ইতিমধ্যেই সর্বমহল থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আমাদের উপদেষ্টামণ্ডলীর পরামর্শে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট বলেন, আমরা আশা করি এই কমিটি আগামীতে আরো নতুন উদ্যমে সংঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং মাদরাসা ছাত্রদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্ল্যেখ, মাদরাসা ছাত্রদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ে কাজ করার লক্ষ্যে ২৬ এপ্রিল ২০১৮ ইং রোজ বৃহস্পতিবার আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম যাত্রা শুরু করেছিলো।

নিম্নে পূর্ণাঙ্গ কমিটি তুলে ধরা হলো-

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট : মাওলানা সদরুদ্দীন মাকনুন, ভাইস প্রেসিডেন্ট : মাওলানা সরোয়ার আলম ভুইঞা, ভাইস প্রেসিডেন্ট : মুফতি ফয়জুল্লাহ আমান, ভাইস প্রেসিডেন্ট : মাওলানা মাসউদুল কাদির, ভাইস প্রেসিডেন্ট : মাওলানা উসামা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট : মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট : খালেদ হাসান, সেক্রেটারী জেনারেল : রাশেদুল আলম মোল্লা এল.এল.বি, জয়েন্ট সেক্রেটারী জেনারেল : মাওলানা ওয়ালিউল্লাহ মাসুদ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল : জাওয়াদুল করিম,

এছাড়া সাংগঠনিক সম্পাদক : শেখ নাঈমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক : মাওলানা আব্দুল্লাহ শাকির, সহ-সাংগঠনিক সম্পাদক : মাওলানা নুর উদ্দিন জামালী, সহ-সাংগঠনিক সম্পাদক : তানযিল আমির, সহ-সাংগঠনিক সম্পাদক : মাওলানা সালমান হুসাইন, অর্থ সম্পাদক : মাওলানা শোয়াইব আহমদ, দপ্তর সম্পাদক : মুফতি আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : প্রকৌশলী মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক : হুসাইন আহমদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক : মাওলানা যারওয়াতুদ্দীন সামনুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক : মাওলানা ওমর ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক : আবু বকর সিদ্দিক জাবের, সংখ্যালঘু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক : শেখ মুহাম্মাদ, নির্বাহী সদস্য : একরামুল হক, নির্বাহী সদস্য : আদিল মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *