‘ভারত স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে হিন্দ জমিয়ত’

‘ভারত স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে হিন্দ জমিয়ত’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ দাবী করে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, জমিয়তে উলামা হিন্দ যদি ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে যেত, তাহলে এই দেশ আরো একশো বছর পর স্বাধীন হত।

বৃহস্পতিবার (২ মে) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা শাখা জমিয়তে উলামা হিন্দ কর্তৃক আয়ােজিত সহযোগিতায় শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এ দাবী করেন।

জমিয়তে উলামা হিন্দ উল্লেখ করে পশ্চিমবঙ্গের মন্ত্রী বলেন, জমিয়তকে শক্তিশালী করলে দেশের, মুসলমান সমাজের এবং জনগণের শক্তি বাড়বে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে জমিয়তে উলামা হিন্দ। আর এস এস বিজেপি দেয়নি। স্বাধীনতা আন্দোলনে টুপি দাড়িওয়ালাদের অবদান সবচেয়ে বেশী।

জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি বলেন, জমিয়তে উলামা হিন্দ দেশ ও জাতির স্বার্থে বহুমুখী কাজ কর্ম করে চলেছে। তিনি সকলকে সতর্ক করে বলেন, ইহুদীবাদী ইসরাইল (কাদিয়ানী ফিৎনা) নকল ইসলাম তৈরি করে মুর্শিদাবাদ প্রায় পনেরোটি অফিস তৈরি করেছে, এদের থেকে সকলকেই সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব বলেন, জমিয়তে উলামা হিন্দ বুজুর্গদের সংগঠন, এখানে অহংকারীদের জায়গা নেই‌।

অনুষ্ঠানে মাওলানা আবুল কাশেম, রাজ্য কমিটির সদস্য মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা শামসুর রহমান, জেলা সম্পাদক মুফতি রাইহানুল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মুফতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *