এ যেন রমজান নয়, ঈদ ইন্দোনেশিয়ায়!

এ যেন রমজান নয়, ঈদ ইন্দোনেশিয়ায়!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটির মুসলিমরা পবিত্র মাহে রমজানকে বিশেষভাবে স্বাগত জানিয়ে থাকে। এই রমজানকে শুধু তারা ধর্মীয় শাস্ত্রীয় বিষয় হিসেবে পালন করে না। এ সময় অঞ্চলভিত্তিক কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ব্যাপক ভক্তির মধ্য দিয়ে দেশটিতে সিয়াম পালন করা হয়।

ইন্দোনেশিয়ায় ৩০০ টিরও বেশি নৃগোষ্ঠী রয়েছে। দেশটির প্রতিটি অঞ্চলে নিজস্ব পদ্ধতিতে রমজান শুরুর সময়টিকে উদযাপন করা হয়। কারওয়ঙ্গেতে ভেস্পা ভক্তরা তাদের ভারী বাইকগুলোতে চড়ে শহরের চারপাশে ঘুরে বেড়ায়। এই দৃশ্য দেখতে অনেকটাই ভাসমান প্যারেডের মতো।

এই রমজানকে উদযাপন করতে সুরাবায়া অঞ্চলে মাগেনগান কুবরো নামের উতসব পালন করা হয়। এ সময় চালের আটার বিশেষ ধরনের পিঠা তৈরী করা হয়ে থাকে।

সেন্ট্রাল জাভার বয়লালি অঞ্চলে রমজানকে উদযাপন করতে পাডুসান নামে একটি ঐতিহ্যগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে পানিতে সাঁতার কেটে মুসলিমরা তাদের শরীর ও আত্মা পবিত্র করে থাকে। ওই উদযাপনগুলোর ধর্মীয় ও ঐতিহ্যগত উভয় ধরনের অর্থ বহন করে।

ইন্দোনেশিয়ার মুসলমিদের জন্য রমজান কেবলমাত্র ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকার শাস্ত্রীয় অনুষ্ঠান নয়। এই রমজান দেশটির মুসলমিদের বিশ্বাসকে আরও সুগভীর করার প্রতিফলনেরও মাস।

সূত্র : জাকার্তা গ্লোব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *