মুসলমানদের সঙ্গে ইফতার ও সাহরি খেলেন কানাডার প্রধানমন্ত্রী

মুসলমানদের সঙ্গে ইফতার ও সাহরি খেলেন কানাডার প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উদার মানবতাবাদী নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। পবিত্র মাস রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

মুসলমানদের সঙ্গে রমজানের তাৎপর্য ও মর্যাদা প্রদানে গত শুক্রবার অন্টারিওর মিল্টন মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত এক ইফতারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। রমজান সম্পর্কে জাস্টিন ট্রুডো বলেন, আমি রমজানকে ভালোবাসি। রমজানের শান্তিময় কার্যাবলী আমাদের কাছে অনেক মূল্যবান।

এ দিন তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে শেষ রাতে সাহরি ও দিন শেষে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার ও সাহরিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে ট্রুডো বলেন, আমাকে সাহরি ও ইফতারে আমন্ত্রণ করায় মুসলিম কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।

কানাডার প্রধানমন্ত্রীর দফতরে রমজানে মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান ইফতার ও সাহরির স্মৃতিমূলক স্থির চিত্র (ছবি) শেয়ার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *