ধর্ষণ ভিডিও করা জব্দ মোবাইলফোন পরীক্ষার অনুমতি

ধর্ষণ ভিডিও করা জব্দ মোবাইলফোন পরীক্ষার অনুমতি

নিজস্ব প্রতিবেদক ● দ্য রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ভিডিওচিত্র উদ্ধারে আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইলফোন সেট ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঠানো হচ্ছে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও। রোববার ঢাকা মহানগর হাকিম দোলোয়ার হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি প্রদান করেন। এর আগে, শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি জব্দ করা এসব নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেন। আবেদনটি রোববার আদালতে উপস্থাপন করা হলে এ অনুমতি দেয়া হয়।

আদালতের অনুমতির পর তা সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা আব্দুল মান্নান। আসামি সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ড সেট, একটি ওয়ালটন এল-১০ মডেলের মোবাইলফোন, একটি হুয়াওয়ের মোবাইলফোন, একটি নকিয়া মোবাইলফোন, একটি আইফোন-এস এবং একটি এইচ ডেল্টা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। এর আগে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গেলো বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা এমি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব সাফাতের জবানবন্দি রেকর্ড করেন।

অন্যদিকে হাকিম ছাব্বির ইয়াসির আহসান চৌধুরী সাদমানের জবানবন্দি রেকর্ড করেন। গেলো বুধবার অভিযুক্ত সাদমান সাকিফের রিমান্ড শেষ হয় এবং সাফাতের রিমান্ড শেষ হয় বৃহস্পতিবার। ২৮ মার্চ বনানীর রেইন ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করেন সাফাত ও নাঈম। সাদমানসহ অন্য ৩ জন ছিলেন সহযোগী। এর মধ্যে সাফাত রাজধানীর অভিজাত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। ওই দুই তরুণী গেলো বৃহস্পতিবার ঢাকার আদালতে জবানবন্দি দেন। ঘটনার মাস খানেক পর ৬ মে ১ তরুণী বনানী থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে, এ মামলায় নাঈমকে ৭ দিনের রিামন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *