পাথেয় রিপোর্ট : খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
প্রধান অতিথি বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি জীবনে পরিশুদ্ধি অর্জন করতে হবে এবং কোরআন ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তিনি আরো বলেন, খেলাফত মজলিস একটি আদর্শ সংগঠন। এটি দেশের সকল জনতাকে সাথে নিয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, জেলা সহ-সভাপতি মাওলানা ছাদিকুর রহমান খান, জেলা সহ-সভাপতি জনাব নিয়াজুর রহমান নিজাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দীন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আঙ্গুর মিয়া, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওলী, ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমদ আবির প্রমুখ।


