‘রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়?’

‘রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়?’

পাথেয় রিপোর্ট : দুর্নীতি-অনিয়ম না করার বিষয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসির হারানো সুনাম পুনরুদ্ধারে পরিচ্ছন্নভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তারাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের সময় এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।

রবিবার (২৬ মে) দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্র্যাচুইটির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।”

এসময় বিআরটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে এক হুঁশিয়ারিতে মন্ত্রী বলেন, “বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাঁচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়?”

মন্ত্রী বলেন, ‘সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব এমন একটা অবস্থানে আমরা পৌঁছেছি। এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১১৪২টি (বিআরটিসির) বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টির সঙ্গে ২৫৩টি বাস নতুন যুক্ত হয়েছে। ঈদের সময় পরিবহন সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।’

তিনি আরও বলেন, ‘কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না। উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় যানজট না থাকলেও টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে।’

টঙ্গী-গাজীপুরের সড়কের যানজট নিরসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি জানান, কমিটিতে সদস্য হিসেবে গাজীপুরের মেয়র, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মেট্রোলিটন পুলিশ কমিশনার, বিআরটিএ কর্মকর্তা ও রুট ট্রানজিটের প্রকল্প পরিচালক রয়েছেন।

এ কমিটি যানজট নিরসনে সক্ষম হবে আশা প্রকাশ করে কাদের বলেন, ‘এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “ঈদের সময় বিআরটিসিতে ভাড়া বেশি আদায়ের অভিযোগ আছে। সরকারি গাড়িতে যদি এমন হয়, তাহলে বেসরকারি গাড়ির কী হবে?”

তিনি বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করার আহ্বানও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *