ইসরায়েল ৮০ শতাংশ তরুণ-তরুণী যৌন হয়রানির শিকার

ইসরায়েল ৮০ শতাংশ তরুণ-তরুণী যৌন হয়রানির শিকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলে উদ্বেগ জনক হারে যৌন হয়রানি বেড়েছে। সেখানে যৌন হয়রানির শিকার হচ্ছে প্রায় প্রতি পাঁচজনে চারজন তরুণ-তরুণী।

ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন’র কাছে উপস্থাপন করা এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, তরুণ প্রজন্ম মাদকের চেয়ে অনেক বেশি আসক্ত যৌন হয়রানিতে।

ওই প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির শিকার হয়ে সে দেশের তরুণ প্রজন্ম চরম অশান্তির মধ্য দিয়ে দিন পার করছে। তাদের মধ্যে অনেকেই মানসিক অবসাদের ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাঁচজনের মধ্যে গড়ে যে চারজন যৌন হয়রানির শিকার, তাদের মধ্যে অন্তত একজন শারীরিকভাবেও যৌন নির্যাতন সহ্য করার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দিন পার করছে। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছে।

যৌন হয়রানির শিকারদের বেশিরভাগই বয়সে তরুণী ও মেয়ে শিশু। তাদের অনেকেই পারিপার্শ্বিক পরিবেশের কারণে একপর্যায়ে টাকা উপার্জন, খাবার এবং মাথার ওপর ছাদের আশায় যৌনকর্মী হতে বাধ্য হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কাজ করছে। তরুণ-তরুণীদের মধ্যে যারা গৃহহীন, তাদের আশ্রয় দিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের কর্মক্ষেত্র তৈরি করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল সরকার।

যারা ভবঘুরে হয়ে পথে পথে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরও সঠিক পথে নিয়ে আসার জন্য কাজ করছে ইসরায়েল সরকার। এক্ষেত্রে কিছু সংখ্যক তরুণ-তরুণী হতাশা কাটিয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে পাড়ি জমিয়েছে সরকারের সহায়তায়। যদিও যৌন হয়রানির ঘটনা সে দেশে ব্যাপকহারে বেড়েই চলেছে এবং সরকারের জন্য সেটা বড় ধরনের চ্যালেঞ্জেরও বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *