প্রতিকুল আবহাওয়ায় বরিশালের নৌযান চলাচল বন্ধ

প্রতিকুল আবহাওয়ায় বরিশালের নৌযান চলাচল বন্ধ

প্রতিকুল আবহাওয়ায় বরিশালের নৌযান চলাচল বন্ধ

পাথেয় রিপোর্ট : আবহাওয়া অনুকূলে না থাকায় বরিশালের সবধরনের নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার সকাল সাড়ে ১১টা থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, নিরাপত্তার স্বার্থে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
এদিকে ঈদযাত্রার যাত্রীরা সদরঘাটে ভিড় জমিয়েছেন। কোনো লঞ্চ ছেড়ে না যাওয়ায় অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। স্বজনদের সঙ্গে ঈদ করতে সদরঘাটে লঞ্চ ধরতে আসা অসংখ্য যাত্রী অপেক্ষায় রয়েছেন।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, আজ সকালে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস শুরু হওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাটছাড়ার অনুমতি দেয়া হয়নি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, আবহাওয়া অধিদফতর ঢাকা নৌবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

তবে যাত্রীদের আতঙ্কিত না হতে তিনি বলেন, এই সংকেতে এমনিতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে।

তবে ঝড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসাবে সব ধরনের লঞ্চ চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবার চলাচল শুরু হবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকেও সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত গতকাল শনিবার সারা দিনে ১০৩টি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আজ রোববার সকাল থেকে বিআইডব্লিউটিএর নিদের্শনা দেয়ার আগ পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে ২৩টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *