ধর্মঘটের পর নতুন কর্মসূচি বিএমএ’র

ধর্মঘটের পর নতুন কর্মসূচি বিএমএ’র

নিজস্ব প্রতিবেদক ● ধর্মঘটের আহ্বানে সাড়া দেয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এদিকে চিকিৎসকরা মঙ্গলবার প্রাইভেট চেম্বার বন্ধ রাখায় দুর্ভোগ ও হয়রানির শিকার হয়েছেন রোগীরা। রাজধানী ঢাকাসহ সারা দেশে চিকিৎসক দেখাতে এসে ফিরে যান তারা। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর পর রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে বিএমএ এই ধর্মঘট ডাকে। এদিন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের জন্য সারা দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বিএমএ।

বিবৃতিতে কয়েকদিনের কর্মসূচি ঘোষণা করে সেগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত পালনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মে পর্যন্ত দায়িত্ব পালনের সময় কালোব্যাজ ধারণের পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন। আগামী ২৮ মে পরবর্তী কর্মসূচি দেবে বিএমএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *