চাঁদ দেখলেই রোজা

চাঁদ দেখলেই রোজা

আদিব সৈয়দ ● রমজান শুরুর তারিখ নির্ধারণ, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার  জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টা ১৫মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ঈদের চাঁদ দেখাবৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।’

জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানো যাবে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।’

উল্লেখ্য, হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। তাই এই চাঁদ দেখার গুরুত্ব অনেক বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *